সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট
প্ররোচনায় স্কুলছাত্রীর আত্মহননের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন

প্ররোচনায় স্কুলছাত্রীর আত্মহননের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন

Sharing is caring!

ঝালকাঠীর নলছিটি উপজেলার রায়পাশা এলাকায় ধর্ষণ চেষ্টার শিকার মেধাবী ছাত্রী হাফসা আক্তার দিথীকে আত্মহননে প্ররোচিত করার মামলার আসামি সন্ত্রাসী মামুন হাওলাদারের কঠোর শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহতের মা মর্জিনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিথীর ফুফু খাদিজা বেগম, মামা মাহফুজ হাওলাদার, বাবা নান্টু হাওলাদার এবং সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

বক্তারা বলেন, বিচাহীনতার সংস্কৃতির কারনে দিন দিন অপরাধ বেড়ে চলছে। দিথী আত্মহত্যায় প্ররোচনাকারী সন্ত্রাসী মামুনের কঠোর শাস্তি দাবি করেন তারা।
গত ৩০ ডিসেম্বর নলছিটির রায়পাশা সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী হাফসা আক্তার দিথী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। নোটে তাকে সন্ত্রাসী মামুন হাওলাদার ধর্ষণ চেষ্টা করে বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারী দিথীর বাবা নান্টু হাওলাদার বাদী হয়ে মামুনকে একমাত্র আসামী করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ গত ১১ জানুয়ারি মামুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD