সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট
মুজিব শতবার্ষ উপলক্ষ্যে গৌরনদী-আগৈলঝাড়া আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

মুজিব শতবার্ষ উপলক্ষ্যে গৌরনদী-আগৈলঝাড়া আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

Sharing is caring!

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

আজ ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলার চাদঁসী ইউনিয়ন মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভূমি কর্মকর্তা আরিফুর রহমান প্রিন্স, গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহসান হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সেখান থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শেরালে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণে যান জেলা প্রশাসক বরিশাল সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া মোঃ আবুল হাশেম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আগৈলঝাড়া আবদুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা মোঃ রফিকুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোশারফ হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের থাকার জন্য ঘর নির্মাণ করা হবে। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বরিশাল জেলার গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলছে শেষে হলেই আনুষ্ঠানিক ভাবে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে ডিজিটাল বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD