রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এসএমসি সভাপতির হামলায় প্রধান শিক্ষক গুরুতর আহত

এসএমসি সভাপতির হামলায় প্রধান শিক্ষক গুরুতর আহত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। স্কুল থেকে বিদ্যুৎ সংযোগ না দেয়ার অপরাধে পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পিটিয়ে জখম করেছে স্কুলের এসএমসি’র সভাপতি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিন গইয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। খবার পেয়ে তার সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের একটি পুরাতন ভবনের একটি কক্ষ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানের  ছোট ভাই আবদুল হামিদ খান দখল করে বসবাস করছে। স্কুল থেকে তাঁর ভাইয়ের কক্ষে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা প্রধান শিক্ষককে বললে তিনি এতে রাজী না হয়ে মিটিং ডেকে সিদ্বান্তের কথা বলেন। এ নিয়ে সভাপতি এবং প্রধান শিক্ষকের সাথে কথাকাটাকাটির এক পযার্য়ে স্কুলের লাইব্রেরী কক্ষের চেয়ার দিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা চালান।

স্কুলের সহকারী শিক্ষক আবদুল জলিল জানান, সভাপতির ভাইয়ের জন্য স্কুল থেকে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় প্রধান শিক্ষকের উপর সভাপতি হামলা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি আবদুল হান্নান খান জানান, স্কুলের একটি পুরাতন ভবনে মসজিদের বালু রাখা ছিল। মসজিদের বালু প্রধান শিক্ষককে সরাতে বললে মুসুল্লীরা এতে প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়। বিষয়টি স্কুল লাইব্রেরীতে অবস্থানরত প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষক লাইব্রেরীর দরজা আটকিয়ে চেয়ার দিয়ে তার উপর হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ব্যাথা পেতে পারেন বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এ সময়ে কর্তব্যরত চিকিৎসক ডা.ইকবাল হোসেন জানান, প্রধান শিক্ষকের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD