রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রুম্মান হত্যাকারীদের বিচার দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

রুম্মান হত্যাকারীদের বিচার দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Sharing is caring!

ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় আনিসুর রহমান রুম্মান বিশ্বাস হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং অভিযুক্তদের কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় আসামীদের কুশপুত্তলিকা দাহ করেন তারা। মহাসড়কে অবরোধ সৃস্টি করায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস দে ঘটনাস্থলে গিয়ে রুম্মান হত্যাকারীদের দৃস্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেয় তারা।

দপদপিয়া ইউনিয়ন পরিষদের ২নম্ব র ওয়ার্ড সদস্য আবুল বাসার সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় ফরহাদ সিকদার ও সোহাগ হাওলাদার সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা আনিসুর রহমান রুম্মান বিশ্বাসের হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন।

রবিবার (৩ জানুয়ারী) সন্ধ্যার পর দপদপিয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ি এলাকায় জমি বিক্রির কমিশন ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে নিজ বাড়িতে রুম্মানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২জনকে আসামী করে পরদিন সোমবার (৪ জানুয়ারি) নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD