বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
মামলার ক্রাইমসিন ও সাক্ষ্য প্রমাণ সংরক্ষণ ও ডিজিটালাইজেশনে মোস্তাফিজুর রহমানের স্বীকৃতি অর্জন ।

মামলার ক্রাইমসিন ও সাক্ষ্য প্রমাণ সংরক্ষণ ও ডিজিটালাইজেশনে মোস্তাফিজুর রহমানের স্বীকৃতি অর্জন ।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ত্রৈমাসিক সভায় মামলার ক্রাইমসিন ও সাক্ষ্য প্রমান সংরক্ষন এবং ডিজিটালাইজেশনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন খন্দকার মোস্তাফিজুর রহমান।

বুধবার (০৬ জানুঃ ২০২১খ্রিঃ) বরিশাল রেঞ্জ অফিসে ত্রৈমাসিক(২০২০) অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জ পুলিশের কর্ণধার মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ,  বরিশালের সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর ২০২০ মাসের গুরুত্বপূর্ণ পার্ফম্যান্সের ভিত্তিতে রেঞ্জের  বিভিন্ন অফিসারগনকে স্বীকৃতি পুরস্কার প্রদান করা হয়। এতে নভেম্বর ও ডিসেম্বর ২০২০ দুই মাসে বরিশাল রেঞ্জে প্রদত্ত ০৮ টি পুরস্কারের মধ্যে ৩টি পুরস্কারই পটুয়াখালী জেলা পুলিশ অর্জন করেন।

এ সময় ডিসেম্বর ২০২০ মাসে মামলার ক্রাইমসিন ও সাক্ষ্য প্রমান সংরক্ষন এবং ডিজিটালাইজেশন সংক্রান্তে শ্রেষ্ঠত্ব অর্জন করেন অফিসার ইনচার্জ, কলাপাড়া থানা, খন্দকার মোস্তাফিজুর রহমান। এছাড়াও তুলনামূলক অসাধারন ও ব্যতিক্রমধর্মী অবদানের জন্য নভেম্বর ২০২০ মাসে শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন এসআই নজরুল ইসলাম এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন দুমকি থানার এসআই সঞ্জীব কুমার।

টীম পটুয়াখালীর এ গৌরবময় ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান(পিপিএম) জানান, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় মোটিভেশন ও দিকনির্দেশনা প্রদান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD