সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট
বরিশালবাসীর পাশে আছে জেলা প্রশাসক ।

বরিশালবাসীর পাশে আছে জেলা প্রশাসক ।

Sharing is caring!

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নগরীর বিভিন্ন স্থানে সচেতনতার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন।

আজ ৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের এর আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক প্রচারাভিযান বাউলগান পরিবেশন, স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু করে নগরীর নতুন বাজার এলাকা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, চৌমাথাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ৩০ হাজারের অধিক মাস্ক এবং ৬ হাজার স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নিজ হাতে পথযাত্রীদের মুখে মাস্ক পরিয়ে দেন। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনা মহামারীর কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে আমরা বরিশাল বাসিকে সাথে নিয়ে কাজ করবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন।

এসময় তিনি পাশাপাশি সাধারণ মানুষকে নিজে সচেতন হবার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহার করার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD