সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট
বরিশালের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

বরিশালের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

Sharing is caring!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক জসিম উদ্দিন হায়দার বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির জেলা শাখার নেতৃবৃন্দরা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির সভাপতি শাহ আলম গাজী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পল্টনের নেতৃত্বে নেতৃবৃন্দরা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে সদ্য যোগদান করা জেলা প্রশাসক বলেন, কোন প্রকার হয়রানী ছাড়াই যেন জনগন তাদের সেবা পান, সেইদিকে সবাইকে নজর রাখতে হবে। পাশাপাশি সরকারের সকল নিয়মকানুনকে সঠিকভাবে পালন করতে হবে। কোথাও কোনধরনের অনিয়মকে প্রশয় দেয়া হবেনা। জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার আরও বলেন, আমার দরজা যেকোন মানুষের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে। আপনাদের যেকোন সমস্যার কথা আমাকে সরাসরি জানাবেন, আমি সাধ্যমতো সকল সমস্যা সমাধান করার জন্য সর্বদা চেষ্ঠা করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD