বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মান, সংশ্লিষ্ট প্রশাসন নির্বাক।

সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মান, সংশ্লিষ্ট প্রশাসন নির্বাক।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া পৌর শহরের বৈদ্য মন্দির সিমানা প্রাচীর লাগোয়া পাউবোর ওয়াপদা সড়ক ঘেষে বানিজ্যিক লালসায় একটি প্রভাবশালী চক্র কর্তৃক অবৈধ স্থাপনা নির্মান এখন দৃশ্যমান। সংশ্লিষ্ট প্রশাসনের রহস্য জনক নিরবতা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন বিরাজমান। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রিত জমি দখল করে ওই প্রভাবশালী মহল গত ৫ দিন ধরে বিরামহীন নির্মান কাজ চালিয়ে গেলেও দখলবাজ চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন প্রচলিত আইনের শাসন প্রয়োগ কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ করনে এ রির্পোট লেখা পর্যন্ত কোন আইনী পদক্ষেপ না হওয়ায় দখলবাজ চক্রটি বেপরোয়া হয়ে বহাল তবিয়তে নির্মান কাজ অব্যহত রেখেছে। ওই এলাকার একাধীন সূত্র জানায় দখলবাজ চক্রটি নির্মানাধীন অবৈধ স্থাপনাটি বিক্রির জন্য দেন দরবার চালাচ্ছে। সকল মহলকে ম্যানেজ করে নির্মান করা হচ্ছে বলে দখল বাজরা দম্ভোক্তি করছে। পাউবোর ওয়াপদা সড়ক লাগোয়া অবৈধ স্থাপনা নির্মানে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনে অনাকাংখিত দুর্ঘটনা।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহীদুল হক জানান, আমি ভূমি সহকারী কমিশনারকে বলেছি, সে ব্যবস্থা নিচ্ছে। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী খান মোঃ অলিউজ্জামান জানান আমি শুনেছি ঘর তুলেছে, অফিসের লোক পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD