বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজাকে পুলিশ হেফাজতে হত্যার প্রতিবাদে মানববন্ধন।

শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজাকে পুলিশ হেফাজতে হত্যার প্রতিবাদে মানববন্ধন।

Sharing is caring!

শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজাকে পুলিশ হেফাজতে হত্যার প্রতিবাদে ও দোষিদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বরিশাল আদালতের শিক্ষানবীশ আইনজীবীবৃন্দ। গত শনিবার বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয় ওই যুবকের। সোমবার সকাল ১১টায় নগরের ফজলুল হক এ্যাভিনিউ বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষানবীশ আইনজীবী মোঃ পারভেজ। এসময় বক্তব্য রাখেন , বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মহসিন মন্টু, আইনজীবী সমিতির সদস্য মিলন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষানবীশ আইনজীবী সাকলাইন মোস্তাক প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজা অতান্ত বেধাবি একজন ছাত্র ছিলো। তিনি তার পরিবারের হাল ধরতে চেয়েছিলো। কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকান্ডের সাথে জড়িত সেই পুলিশ সদস্য এসআই মহিউদ্দিন আহম্মেদ এর বিচার দাবি করেন তারা। অন্যথায় আইনজীবীরা আরো কঠোর কর্মসূচী ঘোষনা করবেন বলে হুশিয়ারী দেন। এদিকে , বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ লোকজন মহানগর ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করেন। রোববার সন্ধ্যায় বরিশাল নগরের সাগরদী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম ওরফে রেজা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়।

তিনি নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী বাজারের মাংস ব্যবসায়ী মো. ইউনুস মুনশির ছেলে। তিনি বরিশাল আইন মহাবিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, আটকের পর পুলিশের নির্যাতনের কারণেই রেজাউলের মৃত্যু হয়েছে। গত ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডে হামিদ খান সড়কের একটি চায়ের দোকানের সামনে থেকে রেজাউলকে আটক করেন নগর ডিবির এসআই মহিউদ্দিন আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD