বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

Sharing is caring!

প্রতি বছরের ন্যায় এবারও চলমান শীত মৌসুমে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের দরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল ও ৬ পদাতিক ব্রিগেড এর সৌজন্যে ৬২ বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় ৩ জানুয়ারি ২০২১ রবিবার বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মির্জাগঞ্জ এলাকায় শীতার্তদের মাঝে ৮০০ টি কম্বল বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ কার্যক্রম ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোঃজিয়াউর রহমান, এনডিসি, পিএসসি অংশগ্রহণ করেন এবং দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD