বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালী জেলার সাড়ে চার লক্ষ শিক্ষার্থী পেল নুতন বইয়ের ঘ্রান

পটুয়াখালী জেলার সাড়ে চার লক্ষ শিক্ষার্থী পেল নুতন বইয়ের ঘ্রান

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালী জেলার সাড়ে চার লক্ষ শিক্ষার্থী পেল নুতন বইয়ের ঘ্রান। করোনা পরিস্থিতির মধ্যেও সারাদেশে একযোগে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ‘বই’ তুলে দেওয়া হচ্ছে। এ বছর প্রায় ৩৫ কোটি নতুন বই ছাপিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার প্রায় সাড়ে চার লক্ষ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। পটুয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী শুক্রবার সকালে সদর উপজেলার ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পটুয়াখালী কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের উপহার হিসেবে বই তুলে দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জি.এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়খালী সদর; সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। নুতন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ লক্ষ করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD