বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বছরের প্রথম দিনে জেলা প্রশাসন বরিশালের বই বিতরণ।

বছরের প্রথম দিনে জেলা প্রশাসন বরিশালের বই বিতরণ।

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই।

আজ ১ জানুয়ারি ২০২১ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১১১ নং সিসটারস-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এরি মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নতুন বছর ২০২১ সালের শুরুতে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্ষক্রমের শুভ সুচনা করা হয়। উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর মোঃ রফিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মাহবুবুর রহমান মধু, প্রধান শিক্ষক সসটা সিসটারস ডেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাহফুজা খানমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০ টায় হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কোমল মতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল। এসম উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সভাপতি হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় আলমগীর খান আলো, প্রধান শিক্ষক হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়,এস, এম, ফখরুজ্জামানসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।নতুন বই পেয়ে তারা আনন্দিত উল্লাসিত।

নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD