বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
দেশের প্রথম নৌকা জাদুঘরের উদ্বোধন আগামীকাল

দেশের প্রথম নৌকা জাদুঘরের উদ্বোধন আগামীকাল

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: দেশের প্রথম নৌকা জাদুঘরের উদ্বোধন বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু নৌকা যাদুঘর’। আজ বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনায় ৭৮ শতাংশ জমিতে ৮১ দিনে যাদুঘরের প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ‘মুজিববর্ষ’কে সামনে রেখে যাদুঘরের উদ্বোধন হচ্ছে। ১৬৫ ফুট দৈর্ঘ্য ৩০ ফুট প্রস্থের নৌকার আদলে নৌকা যাদুঘর নির্মাণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, বরগুনার পর্যটন শিল্পকে দেশে ও দেশের বাহিরে তুলে ধরতে বঙ্গবন্ধু নৌকা যাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যাদুঘরের মাধ্যমে নৌকার ইতিহাস, বঙ্গবন্ধু, বাংলাদেশকে জানবে, পাশাপাশি বরগুনা জেলাকেও চিনতে পারবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু নৌকা যাদুঘর নির্মাণ কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জানা যায়, বিলুপ্ত হওয়া ১০০ ধরনের নৌকা স্থান পাবে এ জাদুঘরে। কালের পরিক্রমায় দেশের নদী ধ্বংস হয়েছে এবং হারিয়ে যাচ্ছে নানান ধরনের নৌকা। বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে এই জাদুঘরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD