রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা পৌরসভায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার বিজয়ী

কুয়াকাটা পৌরসভায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার বিজয়ী

Sharing is caring!

কুয়াকাটা পৌর নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩ শ’ ৩৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আঃ বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬ শ’ ৮৪ ভোট। ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল সিট থেকে এসব তথ্য জানা গেছে।

কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার বিকেল ৫টায় জানিয়েছেন, পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১শ’২২। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আ: বারেক মোল্লাকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার বিজয় লাভ করায় য় হৈচৈ পরে গেছে। সাধারন ভোটারদের ক্ষোভের বিষ্ফোরন ঘটেছে এ পৌরভোটে বলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জানিয়েছেন।

কুয়াকাটা ট্যুর ম্যানেজমেন্টের (কুটুম) চেয়ারম্যান নাসির উদ্দিন বিপ্লব বলেন, আ’লীগের মেয়র প্রার্থী পর্যটন কেন্দ্রে গত ৪ বছরে দৃশ্যমান কোন উন্নয়ন ঘটাতে পারেনি। ব্যবসায়ীরা নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। কুয়াকাটায় বাস স্টান্ড নেই।

মাস্টার প্লান বাস্তবায়নে কোন উদ্যোগ ছিল না। বরং খাস জমি দখলে মেয়র বারেকের স্বজনরা জড়িত ছিল। এসব কারনে কুয়াকাটা পৌরবাসীর ক্ষোভের বিস্ফোরন ঘটেছে এই ভোটে।

কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক শেখ ইসহাক আলী বলেন, আ’লীগের একাংশ মেয়র বারেকের সমর্থন করেনি। তারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। যেকারনে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি।

কুয়াকাটা ইনভেস্টর ফোরামের মুখপাত্র হানরুল ইকবাল বলেন, পর্যটক বান্ধব কুয়াকাটা বিনির্মানে ব্যার্থ হয়েছেন সাবেক মেয়র। এখানকার ভোটারার পরিবর্তনের শ্লোগান নিয়ে মাঠে ছিলেন বলেই স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD