বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবিরের জয়

বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবিরের জয়

Sharing is caring!

বরগুনার বেতাগীতে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র এবিএম গোলাম কবির বিজয়ী হয়েছেন। আজ ২৮ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, তা চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। বর্তমান মেয়র এবিএম গোলাম কবির ৬ হাজার ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

হুমাউন কবির ধানের শীষ ৫১৯টি ও আওয়ামী লীগ বিদ্রোহী জগ প্রতীক ৩১৯ ভোট পেয়েছেন বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা দিলিপ কুমার। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রগুলোতে র‌্যাব, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭ এবং নারী কাউন্সিলর পদে আরও ৯ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯৯ সালের ১৮ মার্চ ৭ দশমিক ৭২ বর্গকিলোমিটার আয়তনে বেতাগী পৌরসভা গঠিত হয়।

এ পৌরসভায় বর্তমান মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৭৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ৫৪২ জন এবং নারী ভোটার চার হাজার ৭৩৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD