মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান সহ শীতবস্ত্র বিতরণ

বরিশালে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান সহ শীতবস্ত্র বিতরণ

Sharing is caring!

বরিশাল জেলায় করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান এবং শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলায় করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ও পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, শিক্ষাবিদ অধ্যাপীকা শাহ সাজেদা, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান  করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ১৪৬ জনের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেন পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD