সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে মাধ্যমিকে ১ কোটি ৬১ লাখ নতুন বই পাচ্ছে ১৩ লাখ শিক্ষার্থী

বরিশালে মাধ্যমিকে ১ কোটি ৬১ লাখ নতুন বই পাচ্ছে ১৩ লাখ শিক্ষার্থী

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় ২০২১ সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী পর্যায়ে চাহিদা অনুুুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

করোনা পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশনায় সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কর্তৃপক্ষ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী পর্যায়ে ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের চাহিদা অনুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এরমধ্যে মাধ্যামিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ৯৩ লাখ ৬০ হাজার ৪৮২ কপি, এসএসসি ভোকেশনালে ২ লাখ ২৯ হাজার ৬৬০ কপি, দাখিল পর্যায়ে ৩৮ লাখ ৭৫ হাজার ৩১১ কপি ও দাখিল ভোকেশনালে ৬ হাজার ৯৫০ কপি, এসএসসি ও দাখিল ভোকেশনালে (ঢ্রেড) ৯৭ হাজার ৪৬২ কপি এবং এবতেদায়ীতে ২৫ লাখ ৮৬ হাজার ৭৪ কপি নতুন বই বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন সব বই তুলে দিয়ে পৃথিবীর বুকে যুগান্তকরী দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে এবছর চলমান করোনা পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। করোনা পরিস্থিতি চলমান থাকলেও বই বিরতণে কোন ব্যাহত হবে না এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিক রয়েছেন বলেও জানান এই পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD