বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কলাপাড়ায় শীতার্থ জেলে ও হিজড়াদের মাঝে কম্বল বিতরণ

কলাপাড়ায় শীতার্থ জেলে ও হিজড়াদের মাঝে কম্বল বিতরণ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শীতার্থ জেলে,তৃতীয় লিঙ্গ (হিজরা) ও অসহায় হতদরিদ্র দুই শতাধীক পরিবারের পাশে দাড়িয়েছে পাথওয়ের নামের বে-সরকারি উন্নয়ন সংস্থা।

বুধবার দুপুরে উপজেলার মহিপুর থানা কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পাথওয়ের নির্বাহী পরিচালক মো.শাহিন উপস্থিত থেকে ওইসব পরিবারের হাতে কম্বল ও মাস্ক বিতরন করেন। এ সময়  স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ফজলু গাজী, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া রিপোর্র্টস ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, ওই বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাথওয়ের সূত্রে জানা গেছে, এ উপজেলায় জেলে, তৃতীয় লিঙ্গ (হিজরা) ও অসহায় হতদরিদ্র্র ১০০০ শীতার্থ পরিবারের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হবে।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, প্রচন্ড শীত উপেক্ষা করে এ উপজেলার জেলেরা সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাই তাদের পাশে দাড়িয়েছি। এছাড়া তৃতীয় লিঙ্গের মানুয় সব সময় অবহেলিত থাকে।  এদেরকেও  সহযোগিতা করা হয়েছে। এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD