বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ‘আউট অব স্কুল চিলড্রেন অ্যাডুকেশন’ কর্মশালা

বরিশালে ‘আউট অব স্কুল চিলড্রেন অ্যাডুকেশন’ কর্মশালা

Sharing is caring!

প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮.২ ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়ে। এখনও ২ ভাগ শিশু স্কুলে ভর্তি হয় না। সে হিসেবে দেশের ৩০ লাখ শিশু এখনও শিক্ষার বাইরে। তাদের শিক্ষার আওতায় আনতে সারা দেশের ৩৪৫টি উপজেলায় ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার।

যার মধ্যে বরিশাল জেলার ৮টি উপজেলা এবং সিটি করপোরেশন এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। সরকারের এই কর্মসূচি সফল করতে বরিশালে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার দিনভর বরিশাল সার্কিট হাউজের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিতি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জেলা প্রশাসন এবং শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সহযোগীতায় জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মশালা আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে। কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়, সমাজ এবং রাস্ট্র ক্ষতিগ্রস্থ হয়। শিক্ষা বিহীন মানুষ দৃস্টিহীনের মতো।

তাই প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া এবং এখনও স্কুলে ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে। সরকারের এসডিজি বাস্তবায়নে এই প্রকল্প সফল করতে সংশ্লিস্ট সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. লতিফ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক মো. মোশারেফ হোসেন এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জানে আলম হাওলাদার। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংগঠক এবং নগরীর বিশিস্ট ব্যক্তিবর্গ কর্মশালায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD