রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা পৌর নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ।

কুয়াকাটা পৌর নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা পৌর নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন হয়েছে।

বুধবার সকাল ৯টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন করেন পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ও কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো.শফিকুল হক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ, পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা খালিদ বিন রউফ, রাঙ্গাবালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মনিরুজ্জামান সোহাগ, দশমিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জিয়াউর রহমান এবং মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন।

এ সময় ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৭২ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণের জন্য ডাকা হয়।

ভোট কেন্দ্রের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য বিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হালদার। তিনি বলেন, করোনা থেকে সুরক্ষিত থাকতে আমাদের স্যানিটাইজার, মাস্ক এবং সোস্যাল ডিসটেঞ্জ(এসএমএস) এই তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD