বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালী জেলার সদর থানা হতে র‍্যাব-৮ এর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালী জেলার সদর থানা হতে র‍্যাব-৮ এর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার সদর থানাধীন গিলাবুনিয়া এলাকা হতে গত ২২/১২/২০২০ইং তারিখ রাত আনুমানিক ২১:১৫ ঘটিকার সময় ১ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামী হলো মোঃ শাহিন হাওলাদার (৩০), পিতা-সেলিম হাওলাদার, সাং-গিলাবুনিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা।

এছাড়াও যানাযায়, আসামীর নিকট হতে ৭৪ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রয়ের নগদ ১৪,৫০০/- টাকা এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত  ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উক্ত অভিযানে নেতৃত্বদেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সরকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম জানায়।

এসময় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন।

এবিষয় পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার  অতিরিক্ত  মোঃ রবিউল ইসলাম  এর কাছে  বিষয়টি  জানতে  চাইলে  তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ  ধরনের  অভিযান  ভবিষ্যতে ও  অব্যহত থাকতে  বলে  জানান  তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD