রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের আগমনে রাখাইনদের মাঝে “পাথওয়ে”র শীত বস্ত্র বিতরণ

পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের আগমনে রাখাইনদের মাঝে “পাথওয়ে”র শীত বস্ত্র বিতরণ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়ায় রাখাইনদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।
মঙ্গলবার রাতে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখালা পাড়া ৬৫ রাখাইন পরিবারের মাঝে পাথওয়ের সরবরাহকৃত শীতবস্ত্র (কম্বল) ও মাক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মৎ আছিয়া খাতুন, সচিব, পাবলিক সার্ভিস কমিশনে(পিএসসি)। বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকাম্মেল হোসেন অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, জেলা প্রশাসক পটুয়াখালী মো. মতিউল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়া আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক, মোহাম্মদ শাহিন নির্বাহী পরিচালক পাথওয়ে, নিউ নিউ খেইন সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি সংস্থা এবং বাংলাদেশ কৃষক লীগের সহ ধর্ম বিষয়ক সম্পাদক, মো.আনছার উদ্দিন মোল্লা চেয়ারমান ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ, সহকারী কমিশনার ভূমি জগদবন্ধু মন্ডল সহ পটুয়াখালী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রাখাইনদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতির সঙ্গীত নৃত্য, ত্রিপিটক পাঠ এবং সভাপতি ড.অমিতাভ সরকারের গুনকীর্তন করে কবিতা আবৃত্তি করেন রাখাইন সংগঠক মং চ। পরে রাখাইনদের পক্ষ থেকে অথিতিদের নিজস্ব তৈরি শাল উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক পটুয়াখালী মো.মতিউল ইসলাম চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক।
এর আগে অতিথিরা মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার কৃত আবাসন সমূহ পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD