রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন জসিম উদ্দিন মৃধা

হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন জসিম উদ্দিন মৃধা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা। সোমবার জোহর নামাজ বাদ স্থানীয় সিনিয়র মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে নামাজের জানাজা শেষে এতিমখানা মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে করোনা রোগে আক্রান্ত হয়ে কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা রবিবার দিবাগত রাত ১০টায় ঢাকার বি এস এম এম ইউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, দুই পুত্র, আত্নীয়-স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারেফ হোসেন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা কলাপাড়া বিএনপিকে সুসংগঠিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত সহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD