শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) উদ্যোগে শুক্রবার (১৮ ডিসেস্বর) বিকেল ৪টায় নলছিটি পৌরসভা মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অপু রায় চৌধুরী, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক সাইদুল কবির রানা, মিরাজ হাসান প্রিন্স, পলাশ হাওলাদার, পৌর কমিটির আহ্বায়ক মশিউর রহমান খান, যুগ্ম আহ্বায়ক ইসমাইল তালুকদার, সদস্য সচিব শামীম হোসেন সাগর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক প্রভাষক মো. আমির হোসেন। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। গ্রামের অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য সিটিজেন ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD