বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন শিক্ষক সাইফুল ইসলাম

অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন শিক্ষক সাইফুল ইসলাম

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা শিক্ষা অফিসার কর্তৃক সম্মাননা স্মারক পেলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।

শুক্রবার বেলা ১১টায় জেলা শিক্ষা অফিস মিলনায়তনে জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনলাইন শিক্ষায় সফলতা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।
অনুষ্ঠান শেষে অনলাইন কাজের স্বীকৃতি স্বরুপ প্রশাসকের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ ২৮জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মোঃ সাইফুল ইসলাম এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন তার সহধর্মিণী হামিদা আক্তার।
শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এ সন্মাননা আমার কাজের গতিকে আরও বেগবান করবে। তিনি আরও বলেন, এ টু আই এর ICT4E জেলা এম্বাসেডর হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসছি, করোনাকালীন সময়ে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজ উদ্যোগে অনলাইনে পাঠদানের ক্ষেত্রে সহায়তা প্রদানের চেষ্টা করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD