বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের নতুন ডিসি জসিম উদ্দিন হায়দার : ১১ জেলায় নতুন ডিসি

বরিশালের নতুন ডিসি জসিম উদ্দিন হায়দার : ১১ জেলায় নতুন ডিসি

Sharing is caring!

কক্সবাজার ও নারায়ণঞ্জসহ দেশের ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জারি হওয়া ওই প্রজ্ঞাপনে জানা যায়, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলায় নিয়োগ পেয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলায় নিয়োগ পেয়েছে বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুর রহমানকে বরগুনা জেলা প্রশাসক, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত থাকা উপসচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ এনএম ফয়জুল হককে বাগেরহাট জেলার প্রশাসক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব অঞ্জনা খান মজলিসকে চাঁদপুর জেলা প্রশাসক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া বরিশাল জেলা প্রশাসক হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জসিম উদ্দিন হায়দার। বান্দরবান জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্স সচিব (উপসচিব) বেগম ইয়াসমিন পারভীন তিবরিজি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জাহাঙ্গীর হোসেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব, বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বরিশালের জেলা প্রশাসক এসএম আজিয়ার রহমানকে কৃষি মন্ত্রণালয়ে ও নড়াইল জেলা প্রশাসক বেগম আঞ্জুমান আরাকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ বা বদলি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD