রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় মহান বিজয় দিবস পালিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর কলপাড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। এর পরে শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপজেলা আওয়ামীলীগ’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বীর শহীদদের স্মরনে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে একে একে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। এছাড়াও উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক  সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাত ১২ টা এক মিনিটে কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব শহীদদের শ্রদ্ধা জানান পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করে। এ সময় কলাপাড়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, মহিপুর থানায় নানা কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়েছে।  এতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD