বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর গলাচিপায় এক দিনের যুব উন্নয়নের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

পটুয়াখালীর গলাচিপায় এক দিনের যুব উন্নয়নের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়  ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ – এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক এক দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অদ্য ১৫ ডিসেম্বর  রোজমঙ্গলবার সকাল ১০ঘটিকার সময়  উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

এসময় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.শাহীন শাহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালী নুরে আলম আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী আজগর প্রমুখ। এ সময় ২০২০-২০২১ অর্থ বছরে গলাচিপা উপজেলার কর্মে প্রত্যাশী যুব ও যুব মহিলাদের সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জন সচেতনতামূলক এক দিনের প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক কর্মকান্ডের উপর ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। দেশকে এগিয়ে নিতে হলে যুবদের এগিয়ে আসতে হবে সর্বাগ্রে। যুবরাই পারে দেশের সামাজিক, অর্থনৈতিক চাকাকে বেগবান করতে। তাই যুবদের স্বেচ্ছাসেবক মূলক কাজে উৎসাহিত হতে হবে। দেশ আরো এগিয়ে যাবে বিশ^ মঞ্চে,এমনটাই আশা ব্যক্ত করেন এসময়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD