বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সভা ।

পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সভা ।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটির ২৮তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ডিসেম্বর) বিকাল ৪ টায় বিজ্ঞ উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র সভাপতিত্বে চৌকি আদালত বিশেষ কমিটির কার্যালয়ে লিগ্যাল এইড কমিটি’র মাসিক এ সভা অনুষ্ঠিত হয়। চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ছালাম মিয়া’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, অতিরিক্ত জিপি শংকর চন্দ্র রায়, বেসরকারী সংস্থা ফ্রেন্ডশীপ’র কর্মকর্তা জুয়েল হাসান প্রমূখ। বক্তারা উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমকে আরও গতিশীল এবং বেগবান করার উদ্দেশ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহনের অঙ্গীকার করেন।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটির ২৮তম এ মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্য বিবরনী অনুমোদন, কমিটির কার্যক্রম ও প্রচার প্রচারনা অধিকতর গতিশীল করবার কৌশল বিষয়ে আলোচনা ও লিগ্যাল এইড কমিটির সহায়তায় দুইটি মামলা পরিচালনার অনুমোদন দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD