রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

পটুয়াখালীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এদিনে বাঙালির চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে
হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর।আল শামস বাহিনীর সহযোগিতায় দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতির এই সূর্যসন্তানদের মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে আজ পটুয়াখালী জেলার পুরাতন জেলখানায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরবর্তীতে ‘শহিদ বুদ্ধিজীবী দিবসের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতিউল ইসলাম চৌধুরী জেলা প্রশাসক পটুয়াখালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মােঃ খলিলুর রহমান মােহন মিয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর মইনুল হাসান পুলিশ সুপার পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ভিপি আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী সদর; বীর মুক্তিযোদ্ধা জনাব এম. এ হালিম, সাবেক কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পটুয়াখালী।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ সকল, পেশার প্রতিনিধিগন এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD