মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশালে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

বরিশালে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।  আজ ১৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বরিশালে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, উপপুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল খাঁন মোঃ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাজাহান হোসেন, সাবেক জেলা কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সাংবাদিক ও সাংস্কৃতিজন এস এম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধিজনরা উপস্থিত ছিলেন।

পরে সকল অতিথিদের অংশগ্রহণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন। শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে একজন কন্যাদায়গ্রস্ত মুক্তিযোদ্ধা পিতাকে তার মেয়ের বিয়ের জন্য আর্থিক সহযোগিতার প্রদান করা হয়। পাশাপাশি প্রতি বছরের মতো বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সুচনা করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD