রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারনায় বাঁধা, অভিযোগ আ:লীগ প্রার্থীর বিরুদ্ধে।

কুয়াকাটা পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারনায় বাঁধা, অভিযোগ আ:লীগ প্রার্থীর বিরুদ্ধে।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ প্রার্থী অন্যদের প্রচার প্রচারনা চালাতে বাঁধা প্রদান করা হচ্ছে বলে  অভিযোগ পাওয়া যায়।

গত ১২ ডিসেম্বর  রোজশনিবার সকালে প্রচারনার দ্বিতীয় দিনে পৌর শহরের ৫নং ওয়ার্ডে জগ মার্কার প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের সমার্থকরা পোষ্টার টানাতে গেলে সমর্থক মোঃ ফজলুল হককে বাঁধা প্রদান করে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী আব্দুল বারেক মোল্লার সমর্থকরা।

এমনকি পরবর্তীতে জগ প্রতিকের হয়ে কাজ করলে তাকে নির্বাচনের আগেই দেখে নেয়ার হুমকি প্রদান করে বারেক মোল্লার সমর্থক মোঃ মাসুদ খান। এদিকে ৩ নং ওয়ার্ডে প্রচার করতে গেলে শাহিনুর বেগমের হাত থেকে লিফলেট ছিনিয়ে নিয়ে তা ছিড়ে ফেলে আওয়ামীলীগের সমর্থকরা।

এ সময় তাকে বলা হয় জগ প্রতিকের প্রচার করলে এলাকা ছাড়া করা হবে। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন প্রতিবেদককে জানান, তফসিল ঘোষনার পরে আমি প্রার্থীতা ঘোষনা করায় আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেয়া হচ্ছে।

আওয়ামীলীগ সমর্থিত  প্রতিদ্বন্দ্বি প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র, তার এক ভাই পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান অন্য ভাই ও ছেলে আওয়ামীলীগ ও অংগসংগঠনের প্রভাবশালী সদস্য হওয়াতে তারা ক্ষমতা ও অর্থের অপ-প্রয়োগ করে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।

এসময় তিনি আরো জানান, শুক্রবার দুপুরে প্রতিক বরাদ্দের পর থেকেই আওয়ামীলীগের প্রার্থী বিভিন্ন স্থানে বর্ধিত সভা ও সমাবেশ করছে। যা নির্বাচনী আচরনবিধিতে করার সুযোগ নেই। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এবিষয় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান খলিফা জানান, প্রার্থীরা কোন ধরনের মিছিল এবং জনসভা করতে পারবেনা। যদি কোন প্রার্থী নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে তবে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

আগামী ২৮ শে  ডিসেম্বর ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ কুয়াকাটা পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD