শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল বিমানবন্দরকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বিমানবন্দর করার দাবী

বরিশাল বিমানবন্দরকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বিমানবন্দর করার দাবী

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল বিমানবন্দরকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বিমানবন্দর নামকরনের দাবী জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইতিমধ্যে বরিশালের তৃতীয়, চতুর্থ, নবম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি’র উদ্যোগে ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতি ও বরিশাল জেলা সমিতির আয়োজনে ২৮ নভেম্বর এক জরুরী সভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফুপা ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রীসভায় ভুমি প্রশাসন, ভ‚মি সংস্ক্রার এবং বন্যা নিয়ন্ত্রন, পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, সাবেক মন্ত্রী, উজিরপুর, আগৈলঝাড়া, সাতলা, বাগধা বেরিবাধের উদ্যোক্তা শহীদ আবদুর রব সেরনিয়াবাদের নামে বরিশাল বিমান বন্দর নামকরণের দাবী জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন- দক্ষিণ অঞ্চলের পায়রা বন্দর, বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা, শেরে বাংলা এ.কে ফজলুল হকের বাড়ী সহ বিভিন্ন সাইক্লোন জোনে জরুরীভাবে ত্রাণ কার্যক্রম সহ দেশি বিদেশী পর্যটকদের আকাশ পথে যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থান এই বিমান বন্দর। এই বিমান বন্দরকে টারমিনাল ও রানওয়ে সম্প্রসারণ এবং রিজোনাল বিমানবন্দরে রুপান্তরিত করার দাবী জানান। এ সময় ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন প্রচেষ্টার আহবায়ক ডক্টর রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা পরিষদ সদস্য ও বরিশাল বিভাগ সমিতির সহ-সভাপতি আওরঙ্গজেব হাওলাদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম মীর্জা, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন তাপস, বিভাগ সমিতি ও ঢাকা গেরিলা ২ এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম জামির, বিভাগ সমিতির সদস্য বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু সহ আরো অনেকে।

তারা আরো জানান দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তির রুপকার, সাবেক চীপ হুইপ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহর পিতা শহীদ আবদুর রব সেরনিয়াবাদকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে হত্যা করেছিল ঘাতকরা। শুধু তাই নয় আবুল হাসানাত আবদুল্লাহর মা, ভাই, তার ছোট ছেলে শুকান্ত বাবুকেও হত্যা করেছিল ওই পাষন্ড ঘাতকরা। এ সময় গুরুত্বর আহত হয়েছিল আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা আবদুল্লাহ।উদ্যোক্তা সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি জানান, দক্ষিণ অঞ্চলের আরেক রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ সহ বিভাগের সকল সংসদ সদস্য, বুদ্ধিজীবি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই প্রস্তাবের সাথে ইতিমধ্যে একাত্ত্বতা ঘোষনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়- বরিশাল বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সিভিল এভিএসনের জন্য জমি অধিগ্রহনের কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল বিমানবন্দরের নব যোগদানকৃত ম্যানেজার আব্দুর রহিম তালুকদার জানান বিমান বন্দরের পরিচালকের দায়িত্ব পালন করছি তবে এর বাহিরে আমার কিছু জানা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD