বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

Sharing is caring!

আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা দের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন ও সদস্য পিএসসি এন সিদ্দিকা খানম, অতিরিক্ত সচিব জননিরাপত্তা বিভাগ ড. মোঃ হারুনর রশীদ বিশ্বাস, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, নারী নেত্রী রাবেয়া খাতুন, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহ সাজেদা। আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবির, মহিলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা পরিষদ রেহানা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে অতিথিরা বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় ১০ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল।

জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ীতা সজ্জিতা বৈষ্ণব আগৈলঝাড়া। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা ও এন সিদ্দিকা খানম উজিরপুর, সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা সামছুন্নাহার মুলাদী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন জেসমিন আক্তার বরিশাল সিটি কর্পোরেশন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জয়িতা রহিমা সুলতানা কাজল বরিশাল সিটি কর্পোরেশন। এছাড়া বরিশাল সদর উপজেলায় শ্রেষ্ঠ ৫ জন নারী জয়ীতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা মোসাঃ মোহ সেনা আক্তার কাশীপুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা পারুল বেগম, সফল জননী নারী জয়িতা আনোয়ারা খাতুন চন্দ্রমোহন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী জয়িতা সেনারা পারভীন রায়পাশা কড়াপুর, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী জয়িতা ফারজানা বেগম চরবাড়িয়া। জেলা এবং উপজেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD