শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কোটালীপাড়ায় এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

কোটালীপাড়ায় এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দলীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা কমল সেন, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

দিনব্যাপী চলা এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, রুহুল আমিন লিটু, কামরুল ইসলাম শাহ, বুলবুল আহম্মেদ হাজরা। প্রশিক্ষণে ৭৭ জন নির্বাচনী এজেন্ট অংশগ্রহণ করেন। 

কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ১৯৫৪ সালের নির্বাচনে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করে মুসলিম লীগকে কবর দিয়েছিলাম। তারই যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশের প্রধানমন্ত্রী হয়ে দারিদ্র্যতাকে কবর দিয়েছেন। তিনি আমাদের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। আমরা সকলে এবারের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করব। তিনি নির্বাচিত হয়ে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD