রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রবীণ সাংবাদিক মো: ফয়েজুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত

প্রবীণ সাংবাদিক মো: ফয়েজুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক, এটিএন বাংলার সাবেক জেলা প্রতিনিধি মোঃ ফয়েজুর রহমানের মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা করা হয়।
প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী সাঈদের সঞ্চালনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক ফয়েজুর রহমানের কর্মজীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সৎ সাংবাদিকতায় এ জনপদে সুনাম রয়েছে। তৃর্ণমূল সাংবাদিকতার পথিকৃত হিসেবে তিনি এ অঞ্চলের  সাংবাদিকদের মনে জায়গা করে নিয়েছে বলে আলোচকরা বলেছেন। তার মৃত্যূতে কুয়াকাটা প্রেসক্লাব শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের জীবনাবলী নিয়ে আলোচনা করেন,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট. আজকের দর্পণের পটুয়াখালী প্রতিনিধি মোঃ শহিদুল আলম,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, মো.মিজানুর রহমান,সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ,সমকাল সাংবাদিক খান এ রাজ্জাক,বাংলা ভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন, আমাদের সময় প্রতিনিধি প্রভাষক সাইদুর রহমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD