বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়ায় র‍্যাবের অভিযানে ১ জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীর কলাপাড়ায় র‍্যাবের অভিযানে ১ জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন লোন্দা এএমডি কোম্পানীর অফিস সংলগ্ন এ্যাডভোকেট নুর হোসেন খাঁন এর আবাদি জমির সামনের পাঁকা রাস্তার
উপর হতে গত ০৭ ডিসেম্বর ২০ইং তারিখ আনুমানিক রাত ২২:১৫ ঘটিকার সময় ১ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প।

এসময় গ্রেফতারকৃত আসামী হলো মোঃ রাহাত খাঁন(২৬), পিতা-মোঃ জসিম উদ্দিন খাঁন, সাং-লোন্দা ৫নং ওয়ার্ড, ইউনিয়ন-ধানখালী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী।

আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন কসমেটিস এর দোকানদার হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। আসামীর নিকট হতে ৩৩  পিচ কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এসময়।

এছাড়াও যানাযায়, আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উক্ত অভিযানে নেতৃত্বদেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

এবিষয় পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি  কমান্ডার ভারপ্রাপ্ত  সহকারী মোঃ রবিউল  ইসলাম  জানায় প্রতিদিনের ন্যায় ভবিষ্যতে ও  আমাদের  এ  ধরনের  অভিযান অব্যহত থাকবে বলে  জানান  তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD