শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
উন্নয়ন না ধ্বংস, সেই সিদ্ধান্ত আপনাদের : তোফায়েল

উন্নয়ন না ধ্বংস, সেই সিদ্ধান্ত আপনাদের : তোফায়েল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি এলে দেশ ধ্বংস হয়। সুতরাং উন্নয়ন না ধ্বংস কোনটা দরকার, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।’ আজ মঙ্গলবার ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপি বলেছিল ২৪ তারিখে তারা দেখিয়ে দিবে, কিন্তু কিছুই করতে পারেনি। খুনি তারেক জিয়া, দুর্নীতিবাজ খালেদা জিয়া আর ভাড়াটিয়া ড. কামাল হোসেনের কোনও নীতি আদর্শ নেই। দল পরিবর্তন করে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। সুতরাং আপনারদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কী করবেন।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি ২০০১ সালে সারাদেশে অন্যায় অত্যাচার করেছে, তার বিপরীতে আওয়ামী লীগ ১০ বছরের ক্ষমতার আমলে তার প্রতিশোধ নেয়নি বরং সবাইকে একসঙ্গে অবস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তাই ভোলাসহ সারাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা স্বপ্ন দেখেন। তিনি স্লোগান দিয়েছেন, আমার গ্রাম আমার শহর অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রত্যেকটি গ্রাম শহর হবে।’ 

আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, ‘ভোলা-বরিশাল ব্রিজ হবে। ভোলাকে সিঙ্গাপুরের আদলে তৈরি করা হবে। গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা হবে। অন্ধকার রাজাপুরকে আলোকিত করা হয়েছে, এখন আলোকিত রাজাপুরকে শহর করা হবে। এখানে একটি কলেজ, একটি ১০ বেডের স্বাস্থ্যকেন্দ্র ও অবকাঠামোর উন্নয়ন করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD