রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর দশমিনা এলাকা হতে র‍্যাবর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীর দশমিনা এলাকা হতে র‍্যাবর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন মধ্য বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের পশ্চিম পার্শের কালভাটের উপর হতে অদ্য ০৭ ডিসেম্বর ২০ইং তারিখ বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ০১ (এক) জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামী হলো মোঃ হামিরুল ইসলাম (৩৫), পিতা- আব্দুল হালিম,সাং- রনগোপালদি, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ইজিবাইক চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। বর্তমানে সাং- বাদশা কলোনী উত্তরনুনিয়ার ছড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার বসবাস করে এবং উক্ত ইয়াবা সে কক্সবাজার হতে বহন করে নিয়ে আসে।

উক্ত আসামীর নিকট হতে ৬৯৭ (ছয় শত সাতানব্বই) পিচ কথিত ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার হতে ইয়াবা নিয়ে এসে এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উক্ত অভিযানে নেতৃত্বদেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার দশমিনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

এবিষয় পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের কোম্পানি  কমান্ডার সহকারী মোঃ রবিউল  ইসলাম জানায়, আমাদের এ  ধরনের  অভিযান  ভবিষ্যতে  ও অব্যহত থাকবে বলে  জানান  তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD