রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় চেয়ারম্যান পুত্রকে নির্দোষ দাবি করে পিতার সংবাদ সম্মেলন।

পটুয়াখালীর কলাপাড়ায় চেয়ারম্যান পুত্রকে নির্দোষ দাবি করে পিতার সংবাদ সম্মেলন।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সৈয়দ আখতারুজ্জামান কোক্কা। শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো.জুলহাস মোল্লা। লিখিত বক্তব্যে উল্লেখ করেন, কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক চেয়ারম্যান শিমুর জনপ্রিয়তা ও সুনাম ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে গত ২৯ নভেম্বর মামলা দায়েরের পর তাকে স্বস্ত্রীক পুলিশ গ্রেফতার করে। মামলায় মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি ও তার নেতৃত্বে হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। অবিলম্বে  এ মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা: হাবিবুর রহমান, সহ-সভাপতি আ:বাশার মিয়া, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য সোবাহান বিশ্বাস, কবির গাজী, ইব্রাহিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আশিক তালুকদার, পৌর শ্রমিকলীগের সম্পাদক সাইফুল ইসলাম রকি সহ ইউনিয়নের অর্ধশতাধিক অনুসারীরা।
সংবাদ সম্মেলনে সৈয়দ আখতারুজ্জামান কোক্কা জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি। তার ছেলে কখনও মুক্তিযোদ্ধদের বিপক্ষে এমন কাজ করতে পারে না। রাজনৈতিক ফায়দা লোটার জন্য ও সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার ছেলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ক্ষেপিয়ে মানববন্ধন করানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD