বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে শনিবার থেকে কোভিড-১৯ করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু।

পটুয়াখালীতে শনিবার থেকে কোভিড-১৯ করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ কোভিড-১৯ করোনা সংক্রমণ পরিস্থিতির দ্বিতীয় টেউ মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে শনিবার থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানাযায়।

অদ্য শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে  এতথ্য নিশ্চিত করেন পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. মো. আব্দুর মতিন।

এসময়  জানানো হয় এই পদ্ধতিতে একটি স্ট্রিপের মাধ্যমে রোগীর কোভিট-১৯ করোনা  পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে দাবি করছেন দায়িত্ব রত্ব সংশ্লিষ্টরা।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরীক্ষার কীট ইতিমধ্যে পৌঁছে গেছে।

অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ইতোমধ্যে একজন ডাক্তার এ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করছেন। এন্টিজেন পরীক্ষা করার লক্ষ্যে একটি  টিম গঠন করা হয়েছে তারা প্রশিক্ষিত ডাক্তারের কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন।

এই টেস্টের ফলে বরিশাল ও ঢাকার আরটিপিসিআর ল্যাবের ওপর থেকে চাপ অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুর মতিন বলেন, শনিবার থেকে করোনা ভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে আমরা প্রস্তুত।

অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য ডাক্তার, নার্স, প্যাথলজিস্ট প্রশিক্ষণ গ্রহণ করছে। অ্যান্টিজেন পরীক্ষায় যে ফলাফলগুলো পজিটিভ আসবে, সে সব নমুনা পুনরায় পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে।

এবিষয় পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন ৩০০টি করোনা ভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। এছাড়াও পটুয়াখালীতে করোনা ভাইরাস শনাক্তকরণে আরটিপিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
গতকয়েক মাস ধরে পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব স্থাপনের দাবিতে ফেসবুকসহ সোস্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে এমনটাই জানালেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD