মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে বাংলাদেশের মানুষের রোগ নির্দিষ্ট হিসাব কর্মশালা অনুষ্ঠিত।

বরিশালে বাংলাদেশের মানুষের রোগ নির্দিষ্ট হিসাব কর্মশালা অনুষ্ঠিত।

Sharing is caring!

আজ ২ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে সার্কিট হাউস বরিশালের সম্মেলন কক্ষে বাংলাদেশের মানুষের রোগ নির্দিষ্ট হিসাব ২০১৫ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ড. মোঃ শাহাদাৎ হোসেন মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ড. মোঃ আক্তারুজ্জামান, বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল মোঃ আবদুস সালাম, সহকারী সচিব স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ওয়াই জিয়াউদ্দিন, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, ফোকাল পয়েন্ট বিএনএইচএ সেল স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ডাঃ সুব্রত পাল, উপ পরিচালক স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (এইচইউ) স্বাস্থ্য পরিষেবা বিভাগ ফাতেমা জোহরাসহ বিভিন্ন অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। Disease Specific Account হচ্ছে National Health Accounts অনুরূপ একটি এর একটি সাব-একাউন্ট। এই গবেষণার মাধ্যমে সাধারণত একটি নির্দিষ্ট সময়ে কোন কোন রােগে সবচেয়ে বেশী টাকা খরচ হয়েছে এবং তার লিঙ্গ এবং বয়সভিত্তিক বিভাজন দেখানাে হয়ে থাকে।

সারাবিশ্বেই যেসব দেশ National Health Accounts তৈরি করে থাকে তারা এর পাশাপাশি এই গবেষণাটিও সম্পন্ন করে থাকে যা স্বাস্থ্যখাতে নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে ইতঃপূর্বে ৫ বার National Health Accounts প্রস্তুত করা হলেও Disease Specific Account গবেষণাটি সম্পন্ন করা হয়নি। চায়না এ ধরণের গবেষণায় সারা বিশ্বে অগ্রগামী ভূমিকা পালন করছে। এবং বহূলচৰ্চিত হবার ফলে এ ধরণের গবেষণার জন্য তথ্য সংগ্রহে একটি শক্তিশালী এবং কার্যকরী কাঠামাে গঠন করেছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের Bangladesh National Health Accounts টিম ২০১৯ সালের জুলাই মাসে চীনে Disease Specific Account সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করতে যায় এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবংঅভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ এ প্রথমবারের মতাে বাংলাদেশের জন্যে একটি Disease Specific Account প্রস্তুত করে। আইসিডি -১০ কোড এর ২১ টি বিস্তৃত রােগের শ্রেণিবিন্যাস ব্যবহার করে DSA-এর বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। গবেষণাটির প্রাপ্ত ফলাফল অনুসারে ২০১৫ সালে বিভিন্ন রােগের পেছনে মােট পৌনঃপুনিক ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার কোটি টাকা। সবচেয়ে বড় ব্যয় হয় পেশী (Muskuloskeletal) এবং সংযােগকারী টিস্যু (Connective tissue) সংক্রান্ত রােগের জন্য (৫,৫০৮কোটি টাকা)।

লিঙ্গভিত্তিক ব্যয় পর্যবেক্ষণে দেখা যায় যে স্বাস্থ্য সেবাতে পুরুষের চেয়ে (১৮,০২৭ টাকা) নারীর জন্য বেশি অর্থ ব্যয় করা হয়েছে (২০,৯৮১ টাকা)। আইসিডি-১০কোড অনুসারে ২৩ টি বিস্তৃত বিভাগের শুধুমাত্র ছয়টি বিভাগের রােগের পেছনেই স্বাস্থ্যব্যয়গুলির প্রায় ৫৯%খরচ হয়ে থাকে (পুরুষ ও মহিলা উভয়েরই)। মহিলাদের তুলনায় পুরুষরা শ্বসনতন্ত্রের (respiratory) রােগ এবং ইনজুরি (Injury), বিষক্রিয়া (poisoning) এবং কিছু অন্যান্য বাহ্যিক কারণে (external cause) বেশি অর্থ ব্যয় করে। পরে অতিথিরা উক্ত বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে অতিথির আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD