রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন।

পটুয়াখালীতে কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান, গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, পেয়াঁজ, ও পরবর্তী খরিপ -১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুর্নবাসন ও প্রনোদনা খাতে ৬,২৮০ জন কৃষক- কৃষানীকে বিনামূল্যে বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন আয়োজিত অনুষ্ঠিত।
গত ২৯ নভেম্বর রবিবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলা অর্ডিটরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মার্জিন আরা মুক্তা।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান  এড.সৈয়দ মোঃ সোহেল মিরা, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা গাজী আঃ ছত্তার, ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন,হাওলাদার ও কৃষক খোকন সুকুল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD