রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটায় গঙ্গা স্নান সম্পন্ন।

স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটায় গঙ্গা স্নান সম্পন্ন।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। ধর্মীয় ভাবগাম্ভির্য এবং নিরবিচ্ছন্ন নিরাপত্তার মধ্য দিয়ে কুয়াকাটায় গঙ্গা স্নান সম্পন্ন হয়েছে। দেশে বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মালবলম্বী নর-নারী র্নিঘুম রাত কাটানোর পর পূনিঁমা তীথিতে পূন্যের আশায় সূর্য ওঠার সাথে সাথে বঙ্গোসাগরের নীল জলে পূন্যস্নান শেষ করেছেন। সৈকতে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে বেল পাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল, সিঁদুর সমুদ্রের নীল জলে অর্পন করেন সসহস্রাধিক সনাতনী নারীরা। এসময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে পুরো সৈকতে বিরাজ করে এক মুখর পরিবেশ। এছাড়া মাথা ন্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ডদান করেন অনেক মানতকারিরা। এবছর করোনা ভাইরাসের প্রার্দুভাবে বসেনি মেলা। তবুও আগত পূর্ন্যাথী দর্শনার্থীসহ ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের উপস্থিতিতে এ উৎসব রূপ নেয় সাম্প্রদায়িক সম্প্রীতির সেতু বন্ধনে। এদের নিরাপত্তায় সৈকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারনে এ বছর পূণ্যার্থী ও দর্শনার্থীদের ভীড় ছিল কম। ফলে হোটেল মোটেল গুলোতে তেমন কোন চাপ ছিল না। আগত দর্শনার্থী ও পূণ্যার্থীর জন্য নিরাপদ পানি, মেডিকেল টিম, স্যানিটেশনসহ স্নান শেষে পোশাক পরিবর্তনের ব্যবস্থা করেছেন আয়োজক কমিটি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসনসহ র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আনসার, স্বেচ্ছাসেবক একত্রে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। পঞ্জিকা মতে রোববার দুপুর ১টা ৫৪ মিনিটে পূর্ণিমাতিথী শুরু হয়েছে। তা থাকবে আজ সোমবার বিকেল তিনটা পর্যন্ত।
গঙ্গা স্নানে আশা সেবিকা রানী বলেন, মন্দিরে রাতভর নানা ধর্মীয় অনুষ্ঠান উপলব্ধি করে সকালে গঙ্গা স্নান করেছি। স্নান শেষে তারা নিজ গন্তব্যে ফিরবেন।
তরুণ চন্দ্র শীল বলেন, আমার ছেলে মানদ ছিল। তাই কুয়াকাটায় এসেছি। সকালে পূর্নিমা তিথিতে সৈকতে বসে মাথা ন্যাড়া করেছি।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী জানান, রাতভর শ্রী কৃষ্ণের নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এ বছর করোনা ভাইরাসের কারনে ধর্মীয় অনুষ্ঠান স্বান্থ্যবিধি মেনে সীমিত আকারে করা  হয়েছে।
কলাপাড়া মদন-মোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরম ভৌমিক জানান, শনিবার রাতে শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের অধিবাস সম্পন্ন হয়েছে। এ উৎসব চলবে পাঁচদিন ব্যাপী।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাফ হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে রাস উৎসবের অনুমতি দেয়া হয়েছে। সকল আইন শৃঙ্খলা বাহিনীর মতো কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশ সারা রাত পূণ্যার্থীদের নিরাপত্তায় কাজ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD