মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

বরিশালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

Sharing is caring!

আজ ৩০ নভেম্বর সোমবার সকাল ১০ টার দিকে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ কয়েকটি বিভাগের সমন্বয়ে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ডক্টর এসএম তাওহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশালের প্রবীন আইনজীবী ও সাংবাদিক এসএম ইকবাল, বরিশাল সচেতন নাগরিক কমিটি ( সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট এক্টিভেশন প্রোগ্রামের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা ও বরিশালের বিভিন্ন তরুণ উদ্যোক্তারা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে ভিডিও ডকুমেন্টারী উপস্থাপন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD