বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর গলাচিপায় ফুলেল শুভেচ্ছায় বরন কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ!

পটুয়াখালীর গলাচিপায় ফুলেল শুভেচ্ছায় বরন কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালাবাসায় সিক্ত হলেন গলাচিপার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. মামুন আজাদ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাঈনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. এব্রাহিম দফাদার, পৌর কাউন্সিলর মো. আবুল বশার প্যাদা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ।

কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক হওয়ার পর এই প্রথম বারের মত রবিবার তিনি সকালে ঢাকা থেকে তার নিজ জন্মভূমি গলাচিপায় আসেন। কেন্দ্রীয় নেতার এ আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্বে বিশাল এক শোডাউন দিয়ে অভ্যার্থনা জানান নেতাকর্মী ও সমর্থকরা। শহরজুড়ে জয়বাংলা শ্লোগানে মুখরিত স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই দূর্নীতিমুক্ত দেশ বানাতে পারেন। তিনি নিজের দল থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার যে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তা যেন কোন দূর্নীতিবাজ চক্র, মৌলবাদী শক্তি ও কূ-চক্রী মহল নস্যাৎ করতে না পারে যুবলীগকে সে দায়িত্ব পালন করতে হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD