রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর গলাচিপায় ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালিত।

পটুয়াখালীর গলাচিপায় ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ।

এ সময়ে গলাচিপা পৌরশহর জনারন্যে পরিনত হয়েছিল। অচল হয়ে যায় যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান। গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার সংসদ সদস্য এসএম শাহজাদা ও গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ-এর নেতৃত্বে অদ্য ২৯ শে নভেম্বর রোজরবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন।

উক্ত বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন পেশাজীবী ৭০টির অধিক সংগঠন ব্যানারসহ হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান প্রধান সড়কের দু’পাশে দুই কিলোমিটার জুড়ে ছিল এ মানববন্ধন। এদিকে মানববন্ধনে সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, এ এলাকায় ইপিজেড প্রতিষ্ঠার কথা শুনে মানুষ আনন্দ ও উৎফুল্লতা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রতি। অতিদ্রুত এর বাস্তবায়ন চান এ অঞ্চলের সর্বস্তরের মানুষ। তিনি আরও বলেন, ইপিজেড বাস্তবায়নে যে পরিমান ভূমির দরকার তা বাঁশবুনিয়া মৌজায় আছে। অপেক্ষাকৃত কম মূল্যে বাঁশবুনিয়া মৌজার ভূমি অধিগ্রহণ করা যাবে। দেশের দক্ষিনের সব উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে। তুলনামূলক এ ক্ষেত্রে গলাচিপা উপজেলার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা থেকে অনেকটা বঞ্চিত রয়েছে। এ কারণে গলাচিপাবাসীর এ দাবি রেশীয় অনুসারে এ এলাকার জনগণের যৌক্তিক দাবি। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে। এ দাবি পূরণ করা হলে এ অঞ্চলের অধিকাংশ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ও ভাগ্যের উন্নয়নের পরিবর্তন ঘটবে।

এসময় মানববন্ধন শেষে এলাকার সকল স্তরের মানুষের পক্ষে এর আগে স্থানীয় সাংসদ এস এম শাহজাদা ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD