রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কমিটির উন্নয়ন ও সমন্বয়-সভা

পটুয়াখালীর কলাপাড়ায় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কমিটির উন্নয়ন ও সমন্বয়-সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি । পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কমিটির উন্নয়ন ও সমন্বয়-সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্নয়ন কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।  এ সময় উপজেলা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কমিটির সদস্য সচিব উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খাঁন সভাকে জানান, পঞ্চবার্ষিক(২০১৯-২০ থেকে ২০২৩-২৪) এবং বার্ষিক পরিকল্পনা ও প্রতিবেদন মিড টার্ম এবং ফাইনাল রিভিউ মিটিং ১২ নভেম্বর সম্পন্ন হয়েছে যার চূড়ান্ত অনুমোদনের জন্য অত্র সভায় প্রস্তাব করেন তিনি। এবং বিস্তারিত আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিশেষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করায় পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রনয়ণ কমিটি সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD