বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
লালুয়ার জনগনের সাথে ইউপি চেয়ারম্যানের উম্মুক্ত ওয়ার্ড সভা

লালুয়ার জনগনের সাথে ইউপি চেয়ারম্যানের উম্মুক্ত ওয়ার্ড সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ৩নং লালুয়া ইউনিয়ন পরিষদের আওতায় ৯নং ওয়ার্ডের জনগনের সাথে ইউপি চেয়ারম্যানের উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শেষবিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে শতাধিক জনতার উপস্থিতিতে এ উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

লালুয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: নিজাম উদ্দিনের সঞ্চালনায় উম্মুক্ত এই ওয়ার্ড সভায় প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন- লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: তারিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য শিমুল তালুকদার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী বাদল হাওলাদার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী শাহীন তালুকদার, ইউপি সদস্য মাসুদ হাওলাদার ও গনমাধ্যমকর্মী রাসেল কবির মুরাদ, এবং মোয়াজ্জেম হোসেন।

উম্মুক্ত এই ওয়ার্ড সভায় জনগনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা বাজারে টিউবওয়েল বসানো, মাদকমুক্ত এলাকা গড়ে তোলা, মুক্তিযোদ্ধা বাজার থেকে আবাসন পর্যন্ত পাকা রাস্তা, প্রায় ০১ যুগ পর্যন্ত ভাংগা কালা মিয়ার স্লুইজ ও বড় হোতার স্লুইজ গেটের ভাঙ্গা দরজা তৈরী করাসহ বিভিন্ন দাবী তুলে ধরলে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি জনগনের এসব দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে বলেন, প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি’র সহযোগিতায় শীঘ্রই সকল দাবী পুরন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD