রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু।

পটুয়াখালীতে বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী  জেলা প্রতিনিধিঃ পূর্বের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারী ১৩ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেডে উন্নিতকরনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে   ২৬ নভেম্বর বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা টিকাদান কার্যক্রম বন্ধ করে অনির্দিস্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচী শুরু করেছে।

উক্ত  কর্মবিরতি পালন উপলক্ষে অদ্য ২৬ নভেম্বর বৃহষ্পতিবার সকাল ৯ টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।

এ সময় উক্ত দাবী বাস্তবায়নের লক্ষে উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য পরিদর্শক এ্যাসেসিয়েশনের সভাপতি ও দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, পরিষদের সদস্য মোঃ ইদ্রিস, দেলোয়ার হোসেন বিশ্বাস, চন্দন জাহান, রাশিদা বেগম, খোকন খাসকেল, সোনারানী, মহসিন মাহমুদ, খলিলুর রহমান, খালেদা খানম, বাহাদুর শিকদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD